মেলান্দহ(জামালপুর) প্রতিনিধি
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৯নং ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এবং বাজারের কয়েকটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
খবর পেয়ে জামালপুর-৩ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্দশার খোঁজখবর নেন এবং ব্যক্তিগত উদ্যোগে জরুরি সহায়তা প্রদান করেন। তার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৮ জন দোকান মালিকের প্রত্যেককে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মুন্জু, উপজেলা বিএনপির সহসভাপতি ও ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বুলবুল, সহসভাপতি ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু, উপজেলা বিএনপির উপদেষ্টা ইতালি প্রবাসী সৈয়দ হাফিজুল্লাহ বিজয়সহ বাজারের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ক্ষতিগ্রস্তদের প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে সরকারি বিধি অনুযায়ী আরও সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।
স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত সহায়তা পাওয়ায় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনায় আরও আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন, যাতে তারা দ্রুত ঘুরে দাঁড়াতে পারেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.