গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, “গণতন্ত্র ছাড়া গণমাধ্যম চলতে পারে না। সাংবাদিক সমাজের নিরাপত্তা এবং সুষ্ঠু বেতন কাঠামো নিশ্চিত করা হবে। আমাদের দায়িত্ব ক্ষমতা ভোগ করার জন্য নয়, জনগণের সেবা নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, “গত ৫০ বছরে ক্ষমতার পরিবর্তন দেখেও জনগণ ক্লান্ত হয়ে গেছে। এখন নতুন নেতৃত্বে, প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান-এর নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গৌরনদী বাসস্ট্যান্ডস্থ অডিটরিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে ভোটকেন্দ্র ভিত্তিক নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। এতে জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জহির সাজ্জাত হান্নান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকনসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরবর্তী সময়ে মন্ত্রী জহির উদ্দিন স্বপন উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিনিময় সভায় বক্তব্য দেন এবং স্থানীয় প্রশাসনকে জনগণের সেবা আরও দ্রুত এবং কার্যকরভাবে নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.