স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল আধুনিক সদর হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালেই হাসপাতালের চত্ত্বরে জমে থাকা ময়লা-আবর্জনা নিজ হাতে পরিষ্কার করে তিনি আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন।
তিনি বলেন, “মাসব্যাপী ‘ক্লীন নড়াইল’ কর্মসূচির অংশ হিসেবে জেলার মানুষের স্বাস্থ্যসেবা প্রদানের সরকারি হাসপাতালে ময়লা-আবর্জনা পরিষ্কার অভিযান শুরু করা হলো। সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মান যথাযথভাবে নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এই হাসপাতালে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।”
সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু আরও জানান, “ভালো মানের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে হাসপাতালের ২৫০ শয্যা চালু করা হবে এবং ডাক্তার, টেকনিশিয়ান, নার্স ও অন্যান্য জনবল সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে।”
উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনি হাসপাতালের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত হন। এতে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল গফফার, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সুজল কুমার বকসী, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ আল মামুন, জামায়াত জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, জামায়াত নেতা ড. আব্দুস সোবহান, নড়াইল পৌর জামায়াতের আমীর মাস্টার জাকির হোসেনসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.