কয়রা(খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামের ধানক্ষেত থেকে বরুণ বৈদ্যের স্ত্রী লতিফা বৈদ্য (৩০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় গরু আনতে গিয়ে লতিফা বৈদ্য বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে বিষয়টি জানান। রোববার সকাল ৭টার দিকে পথচারীরা ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
গ্রামবাসীর তথ্য অনুযায়ী, ধানক্ষেতে ইঁদুরের উৎপাত বেড়ে যাওয়ায় কৃষক নিরোদ রায় তার জমির চারপাশে বৈদ্যুতিক তারের ফাঁদ বসিয়েছিলেন। ওই ফাঁদে জড়িয়ে লতিফা বৈদ্যর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কয়রা থানার ওসি (তদন্ত) শাহ আলম জানিয়েছেন, “মহেশ্বরীপুর গ্রামের ধানক্ষেতে ইঁদুর ধরার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত শুরু করা হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.