সোহেল রানা বাবু, বাগেরহাট
বাগেরহাট-২ (সদর–কচুয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ-এর উদ্যোগে বাগেরহাট কোর্ট চত্বর এবং জেলা ২৫০ শয্যা হাসপাতালে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কোর্ট চত্বর থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একই কর্মসূচির অংশ হিসেবে জেলা ২৫০ শয্যা হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।
মাসব্যাপী এই কর্মসূচির আওতায় হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, জমে থাকা আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার, জেলা জামায়াত নেতা অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় নেতাকর্মীরা।
সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, “মাসব্যাপী পরিচ্ছন্ন কর্মসূচি অব্যাহত থাকবে। প্রতিনিয়ত সব জায়গায় আমাদের এই উদ্যোগ চলবে। আমরা চাই মানুষের মন ও পরিবেশ উভয়ই পরিচ্ছন্ন থাকবে। হাসপাতাল, অফিস, আদালতসহ সকল জায়গায় সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এর মাধ্যমে হাসপাতালের পরিবেশ ও সেবার মান আরও উন্নত হবে।”
তিনি আশা প্রকাশ করেন, “পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সমাজে স্বচ্ছতা ফিরে আসবে, মানুষের চলাচল সহজ হবে এবং হানাহানি কমবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.