Nabadhara
ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

পাওনা বেতনের দাবিতে ৫ ঘণ্টা বন্ধ ফরিদপুর চিনিকল

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলায় অবস্থিত দক্ষিণবঙ্গের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর সুগার মিলস লিঃ-এ অস্থায়ীভাবে কর্মরত প্রায় ৪ শতাধিক শ্রমিকের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৫ ঘণ্টা মিলের সকল কার্যক্রম বন্ধ রাখেন।

শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। এতে মিলের উৎপাদন কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

দুপুর সাড়ে ১২টার দিকে মিলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদ শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। তিনি ৭২ ঘণ্টার মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন স্থগিত করে কাজে ফিরে যান।

এ বিষয়ে ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদ বলেন, “শ্রমিকদের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেওয়ার পর তারা কাজে ফিরে গেছেন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।