Nabadhara
ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

কালিয়া ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম

মো.জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল)
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মো.জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল)

নড়াইলের কালিয়ায় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন নড়াইল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মারোয়া ভবন চত্বরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে পুষ্পমাল্য প্রদান করেন।

সভায় বক্তব্যে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, “কে ভোট দিয়েছে, কে দেয়নি—এটা মুখ্য বিষয় নয়। আমি এখন সকলের এমপি।” তিনি দলীয় পরিচয় ব্যবহার করে মাদক ও চাঁদাবাজিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাকে আওয়ামী লীগের দোসর হিসেবে বিবেচনা করে দল থেকে বহিষ্কার করা হবে।” তিনি তার নির্বাচনী এলাকায় মাদক ও চাঁদাবাজির কোনো স্থান হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, সদ্য সমাপ্ত নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের অবদান রয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “কোনো সংখ্যালঘুর গায়ে নখের আঁচড় পড়লেও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওহিদুজ্জামান মিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আসজাদুর রহমান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আর্মস্ট্রং, ছাত্রদলের সাবেক সদস্য সচিব সরদার তরিকুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের সভাপতি রকিবুল হাসান পাপ্পু।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ থেকে যোগদানকারী নেতা সালামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান প্রিন্স ও ইলিয়াসাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পুরুষ ও মহিলা নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।