নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের সিএনজি চালক আবুল কালাম (৪৫) হত্যাকাণ্ডের ২৮ দিন পর প্রধান আসামি আল আমীন (৩৫) গ্রেপ্তার হয়েছে। গত শনিবার রাতে র্যাব-১৪ এর একটি দল তাকে দুর্গাপুর উপজেলার নোয়াগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে রোববার (২২ ফেব্রুয়ারি) তাকে নান্দাইল মডেল থানায় হস্তান্তর করা হয়।
জানা যায়, গত ২৬ জানুয়ারি দুপুরে আবুল কালাম আল আমীনদের বাড়ির সামনে সিএনজি রেখে বাড়িতে খাবার খেতে যান। সিএনজি রাখা নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আল আমীন ধারালো অস্ত্র দিয়ে আবুল কালামকে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে পালিয়ে যায়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পরদিন নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে র্যাব-১৪ মামলার ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘ ২৮ দিন অভিযান চালিয়ে অবশেষে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোজাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আল আমীনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.