Nabadhara
ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে যুবদল নেতার বিরুদ্ধে ভাড়াটে নিয়ে সরিষা ক্ষেত কর্তনের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে জেলা যুবদলের সদস্য ফিতা মিয়ার বিরুদ্ধে অন্যকে ভাড়া করে মোমিন ইসলাম নামে এক কৃষকের জমিতে গিয়ে সরিষা ক্ষেত কর্তনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার স্থান উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বোড়াই গ্রাম। ভুক্তভোগী কৃষক ও পরিবারের সদস্যরা মোট ৯ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী মোমিন ইসলাম জানান, তাঁর বাবার মৃত্যুর পর পরিবারের চাচাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এরমধ্যে বড় চাচার জামাই মেহেদী মাছুম জেলা যুবদলের সদস্য ফিতাসহ যুবদল ও ছাত্রদলের ২০-২৫ জনকে ভাড়া করে শনিবার (২১ ফেব্রæয়ারী) তাদের জমিতে এসে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সরিষা ক্ষেত কেটে নেয়। কৃষক বাধা দিতে গেলে হুমকি দেওয়া হয় এবং ৯৯৯ কল করলে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে তখন অনেকটা সরিষা ক্ষেত ইতিমধ্যেই কর্তন হয়ে গেছে। পরে পুলিশ অভিযুক্তদের বাড়ি থেকে কেটে আনা সরিষা উদ্ধার করে।

অভিযুক্ত চাচাত ভগ্নিপতি মেহেদী মাছুম ঘটনার কথা স্বীকার করে বলেছেন, “ওই জমি আমার শ^শুর আফছার আলীর। মোমিন ইসলাম জোরপূর্বক জমি দখলে রেখেছে। আমরা ন্যায্য ভূমি ফেরত চাই।”

অভিযোগ অস্বীকার করে জেলা যুবদলের সদস্য ফিতা মিয়া বলেন, “আমি শুধু পুলিশ ডেকে দুই পক্ষকে মিমাংশা করতে বলেছি। সরিষা কর্তনে সরাসরি অংশগ্রহণ করিনি।”

জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান জানিয়েছেন, বিষয়টি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন হতে দেওয়া হবে না।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। কেটে আনা সরিষা পুলিশের হেফাজতে রয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।