Nabadhara
ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে সংসদ সদস্য ফখরুল ইসলামকে উষ্ণ সংবর্ধনা

নোয়াখালী প্রতিনিধি
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম।

নিজ নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তাকে উষ্ণ সংবর্ধনা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম হায়দার বিএসসি, ফোরকান-ই আলম, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল এবং কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পেরে তিনি কৃতজ্ঞ। তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।