আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। তিনি সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, সখিপুর সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক, দেবহাটা থানার এসআই রিয়াজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. দীপন বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা তরিফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলি, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, বিজিবি, আনসার-ভিডিপি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া এবং নির্বাচন-পরবর্তী সময়ে উপজেলার সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় থাকায় আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা নির্বাচন-পরবর্তী সময়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে আরও সজাগ থাকার পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তর ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

