জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সিএসও প্রতিনিধিদের অংশগ্রহণে উপজেলা লেভেল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উত্তরণ ও আশাশুনি উপজেলা পানি কমিটির আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু।
উপজেলা পানি কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে এবং উত্তরণ কর্মকর্তা দীলিপ কুমার সানার সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর ছিদ্দীক, কমিটির সেক্রেটারি ইয়াহিয়া ইকবাল, সহ-সভাপতি জি এম মুজিবুর রহমান ও আমির হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক কামরুন নাহার রিনা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ডা. মর্জিনা বেগম বেবী, সোমাইয়া খাতুনসহ অন্যান্যরা।
সেমিনারে উপকূলীয় অঞ্চলের জলাবদ্ধতা নিরসন ও টেকসই পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) দ্রুত বাস্তবায়নের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমুর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বক্তারা বলেন, জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার স্থায়ী সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। এজন্য সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.