নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আবদুল জলিল (৬২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল জলিল চরএলাহী ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী ছিলেন। তিনি একই ওয়ার্ডের মৃত আনার উল্যাহ মুন্সির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বাড়ির পাশে ইরি ধানের আবাদ করেন জলিল। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ধানখেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা জানান, সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, প্রাথমিকভাবে তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.