Nabadhara
ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে জমিজমা বিরোধের জেরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার, মানহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী উজ্জল কুমার রায়।

তিনি উপজেলার খানপুর ইউনিয়নের ভান্ডার কাফুরা ভদ্রপাড়ার মৃত অন্তিম চন্দ্র রায়ের ছেলে।

লিখিত বক্তব্যে উজ্জল কুমার রায় জানান, একই এলাকার বাসিন্দা ও সম্পর্কে তার কাকাতো ভাই রমেন রায় (পিতা: মৃত রমেশ চন্দ্র) এবং রমেন রায়ের ছেলে নয়ন রায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। মামলাটি তুলে নিতে প্রতিপক্ষ বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, সম্প্রতি প্রতিপক্ষের খড়ের পালায় আগুন লাগার ঘটনায় প্রকৃত দোষী শনাক্ত না করেই পরিকল্পিতভাবে তাদের পরিবারকে দায়ী করার চেষ্টা করা হয়। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং তাদের পরিবার নিরাপত্তাহীনতায় পড়ে।

উজ্জল কুমার রায় আরও অভিযোগ করেন, গত ১৯ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে তার কলেজপড়ুয়া ছেলে শুভ রায়ের বিরুদ্ধে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে অভিযোগ করা হয়, শুভ রায় প্রতিপক্ষের মেয়েকে উত্যক্ত ও সম্মানহানির চেষ্টা করেছেন। এ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি বলেন, “এটি আমাদের সামাজিকভাবে হেয় ও মানহানি করার অপচেষ্টা।”

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ছাত্রলীগের ক্যাডার হিসেবে পরিচিত পলাতক আসামি রিপন রায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুভ রায়কে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এতে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে নয়ন রায়ের মোবাইল ফোনে যোগাযোগ করলে তার মেয়ে প্রিয়াঙ্কা রায় পূজা বলেন, তাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে এবং এর সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। এ ঘটনায় তারা শেরপুর থানায় একটি অভিযোগও দায়ের করেছেন।

অন্যদিকে শুভ রায়কে প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে রিপন রায় বলেন, “শুভ রায় আমার কাছে ঘটনা স্বীকার করেছে। তবে আমি তাকে প্রাণনাশের কোনো হুমকি দিইনি।”

এ বিষয়ে শেরপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।