শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলাে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন তিনবারের জামায়াত মনোনীত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বর থেকে নিজ হাতে ঝাড়ু দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। স্থান-কাল ভেদে জীবনের সব ক্ষেত্রে পরিচ্ছন্নতা সাফল্য বয়ে আনে। বাড়ি, অফিস আঙিনা, রাস্তা-ঘাট ও হাট-বাজার সর্বদা পরিষ্কার রাখা উচিত।”
অভিযান শেষে তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিয়াউর রহমান ও আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেন এবং হাসপাতালের রোগীদের সেবার খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, জেলা জামায়াত সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মইনুদ্দিন মাহমুদ ও সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফাসহ দলীয় নেতাকর্মীরা।
পরে তিনি শ্যামনগর থানা ও নাসরুল উলুম মাদ্রাসার এতিমখানা পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.