আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী উপজেলায় জাহানারা-লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ৩ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে খেজুর, ছোলা, চিনি, চিড়া, মুড়ি ও ট্যাংসহ বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
জাহানারা-লতিফ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন আমতলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ, আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম সাঈদ খোকন, সাংবাদিক নাসির মাহমুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সজিব, ফাউন্ডেশনের সম্পাদক মিজানুর রহমান বাদল তালুকদার, World Vision আমতলীর ম্যানেজার বিভুদান বিশ্বাস এবং FH Association-এর আমতলী ম্যানেজার মো. সালেহ উদ্দিনসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.