Nabadhara
ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় শিক্ষকের হয়রানির প্রতিবাদে সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়া উপজেলার ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ আমার দেশ সংবাদপত্রের প্রতিনিধি মনিরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলা শহীদ মিনার চত্বরে ১৮৭ জন প্রধান শিক্ষক হাতে হাত রেখে এক ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জেসরিনা খানম, আফরোজা খানম, মোহাম্মদ রুহুল আমীন, দেবাশীষ রায়, অশোক অধিকারী ও অনিক হালদার লেলিন। তারা অভিযোগ করেন, মনিরুজ্জামান জুয়েল বিভিন্ন সময়ে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের নানা ভাবে হয়রানি করেছেন।

শিক্ষকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, যদি কথিত সাংবাদিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে তারা শীঘ্রই উপজেলার ১৩শত শিক্ষক নিয়ে মাঠে নামার প্রস্তুতি নেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।