Nabadhara
ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে জমি বিরোধে হামলা: ১৮ জন জখম, বাড়িতে অগ্নিসংযোগ

রাজবাড়ী প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১৮ জন জখম হয়েছেন এবং বেশ কয়েকটি বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে খন্দকারপাড়া এলাকায় প্রতিপক্ষ সূর্য মিয়ার নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন দেশীয় অস্ত্র, লোহার রড ও রামদা নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলার সময় আহতদের মধ্যে আতর শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন আবু বক্কর, রাকিব মন্ডল, মৌসুমী, মনোয়ারা, মুনিয়া, হাসি বেগম, মাসুদা, নিঝুম, ইদ্রিস, আ. কুদ্দুস, শাহীন, দুলাল, সিদ্দিক আরোজসহ আরও কয়েকজন।

ভুক্তভোগী রাকিব মন্ডল জানান, “আমরা আমাদের নানা ও মামার বাড়ির জমিতে বসবাস করি। আজ সকালে ঘুমানোর সময় প্রায় ৬০ জন লোক আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা শুধু কুপিয়ে জখম করেনি, বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

পুলিশের পদক্ষেপ: রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান জানান, জমি নিয়ে বিরোধ ও আদালতে চলমান মামলার প্রেক্ষিতে এ হামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে ভর্তি করেছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।