Nabadhara
ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে নব নির্বাচিত সংসদ সদস্যের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

হোসেনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে কিশোরগঞ্জ-০১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামের সাথে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর-কটিয়াদি সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন, কৃষি অফিসার শেখ মোহাম্মদ মহসিন, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ মোফাজ্জল হক, সমাজসেবা অফিসার এহসানুল হক ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান।

সভায় সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, “আইন ভঙ্গকে নিয়মে পরিণত করার কোনো সুযোগ নেই। কেউ আইন ভঙ্গ করলে তা কঠোরভাবে দমন করতে হবে।” অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তোফাজ্জল হোসেন জুয়া আইনের আধুনিকায়ন ও সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে বলেন, পুরনো আইন থাকায় জুয়ারা জরিমানা দিয়ে বেরিয়ে আবারও এই পেশায় ফিরে আসছে।

উল্লেখ্য, হোসেনপুর উপজেলা ভৌগোলিক দিক দিয়ে ময়মনসিংহের নান্দাইল ও গফরগাঁও উপজেলার সীমান্তবর্তী, বিশেষ করে দেওয়ানগঞ্জ সড়কের জিনারী ও মহেষকুড়া এলাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।