হুমায়ন কবির মিরাজ, শার্শা
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকো-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় মহান আল্লাহর দরবারে বিশেষ শুকরিয়া আদায় করা হয়।
সোমবার(২৩ ফেব্রুয়ারি)বিকেলে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেনের সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল মিন্টু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং তাঁর আদর্শ আজও রাজনৈতিক চেতনার মূলভিত্তি। বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করেছেন। তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার নতুন অধ্যায়ে প্রবেশ করেছে বলেও তিনি মন্তব্য করেন।
ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিয়া পরিষদের সদস্য ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের দায়িত্বশীল প্রতিনিধি এবং শার্শা উপজেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক এবিএম মাসুদুল আলম। প্রবাসে অবস্থান করেও তিনি আয়োজনের দিকনির্দেশনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন বলে আয়োজকরা জানান।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রিফাত জামান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সন্তু, শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম স্বর্ণকার, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.