Nabadhara
ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে নবনির্বাচিত সংসদ সদস্যকে গণ সংবর্ধনা ও ইফতার মাহফিল

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

মোল্লাহাটে বাগেরহাট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খানকে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল প্রদান করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় গাংনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে গাংনী ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংবর্ধিত অতিথি সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।

গাংনী ইউনিয়ন জামায়াতের সভাপতি ফরাজী মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির হাসমত আলী সরদার, সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্লাহ, উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম, উপজেলা এনসিপির সমন্বয়ক কে.এম. ফয়সাল আহমেদ এবং গাংনী ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি সানাউল্লাহ।

এসময় নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও মানপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন প্রভাষক জাহিদ ইসলাম।

গণসংবর্ধনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।