Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

সখীপুরে অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২১ লাখ টাকা

মো. হাসিবুল আলম,সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

মো. হাসিবুল আলম,সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলা-র গজারিয়া ইউনিয়নের কালিয়ান পাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১১টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে সাবেক ইউপি সদস্য শাহাদত হোসেনের মনোহারী দোকান এবং আব্দুল জলিল মিয়ার ইলেকট্রনিকস ও মেকানিক্যাল দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাহাদত হোসেন জানান, তার দোকানে প্রায় ২০ লাখ টাকার মালামাল ছিল, যা আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। তিনি বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। হঠাৎ এ দুর্ঘটনায় তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন।

অপর ব্যবসায়ী আব্দুল জলিল মিয়া জানান, তার দোকানের প্রায় ১ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।