শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
চিতলমারী উপজেলাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাগেরহাট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ১১ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান বলেন, পরিচ্ছন্নতা কেবল একটি কর্মসূচি নয়, বরং সামাজিক সচেতনতার অংশ। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে—এমন বার্তাই তিনি দিতে চান।
অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান নিজ হাতে ঝাড়ু নিয়ে উপজেলার শহীদ মিনার চত্বর থেকে অভিযান শুরু করেন। সকালে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জামায়াতে ইসলামীসহ ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, খেলাফত মজলিসের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক খলিফা নজরুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শেখ কামরুল ইসলাম, জামায়াতের সাবেক আমির মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা এনসিপির সমন্বয়ক এফ. এম. শাহরিয়ার আল ইসলাম জুয়েল, যুগ্ম সমন্বয়ক রফিকুল ইসলাম (কাকা মিয়া), উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি শেখ পলাশুর রহমান পলাশ এবং উপজেলা পেশাজীবী শাখার সভাপতি মো. আব্দুল কাদের মুন্সিসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.