Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

এ বি এম ফিরোজ ফাউন্ডেশন–এর ইফতার সামগ্রী বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে এ বি এম ফিরোজ ফাউন্ডেশন–এর উদ্যোগে বিনামূল্যে প্রায় ৫০০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর কেল্লা এলাকায় এডভোকেট ফিরোজের নিজ বাসভবনে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার আফরোজা ফিরোজ মিতা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস থেকেই তাদের এ আয়োজন। সামর্থ্যহীন ও অসুবিধাগ্রস্ত পরিবারগুলো যেন সুন্দরভাবে ইফতার করতে পারে, সে চিন্তা থেকেই অসহায়দের পাশে দাঁড়ানোর এ ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ বি এম ফিরোজ ফাউন্ডেশন দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সমাজের কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবে।

এ সময় ফাউন্ডেশনের মহাসচিব আবু তাহের সিমান্ত, উপদেষ্টা আয়নাল হক স্বপন ও মাসুদ রানা, সাংবাদিক আবু সাঈদ সোহান, সদস্য মোখলেছুর রহমান খোকন, কোষাধ্যক্ষ মিজানুর রহমানসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।