আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা উপজেলায় উত্তরনের পানি কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
পানি কমিটির সভাপতি ও দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, সাবেক শিক্ষক আফছার আলী, পানি কমিটির সদস্য ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, উত্তরনের প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সানা, উত্তরনের দেবহাটা শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পানি কমিটির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, সদস্য আনসার আলী, সাবেক ইউপি সদস্য নবাব আলী, সদস্য আব্দুল গফুর, সমাজসেবক আনারুল ইসলাম আনু, সদস্য সুচন্দ্রাবতী, লক্ষণ বাগ কুমার ও শিল্পী খাতুনসহ অনেকে।
সভায় দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, খাল খনন এবং খালের লিজ প্রদান বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, সরকারের চলমান খাল খনন কর্মসূচির আওতায় সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জলাবদ্ধতা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.