Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি ড. কেরামত আলী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. কেরামত আলী।

“ক্লিন শিবগঞ্জ” গড়ার লক্ষ্যকে সামনে রেখে বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শিবগঞ্জ পৌরসভা শাখার আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। শাখা সেক্রেটারি আব্দুর রউফের সভাপতিত্বে এবং নায়েবে আমীর এম. এ. আযীয মাহমুদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কেরামত আলী।

উদ্বোধন শেষে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা শিবগঞ্জ বাজারের রাস্তা ও আশপাশের বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

উদ্বোধনী বক্তব্যে ড. কেরামত আলী বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ও রাখা কুরআন-হাদিস দ্বারা প্রমাণিত এবং পরিবেশের ভারসাম্য ও সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। তিনি বলেন, নিজ নিজ অবস্থান থেকে সকলের উচিত নিজ এলাকা ও কর্মস্থল পরিচ্ছন্ন রাখা।

এই কার্যক্রম কতদিন চলবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, পর্যায়ক্রমে উপজেলার ১৫টি ইউনিয়নেও এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে এবং নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। সংসদ সদস্য হিসেবে এ উদ্যোগ সফল করতে তিনি শিবগঞ্জবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় শিবগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নির্বাচনের আগেও শিবগঞ্জ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছিলেন ড. কেরামত আলী। নির্বাচনে বিজয়ের পর পুনরায় এ কার্যক্রম অব্যাহত রাখায় স্থানীয়দের প্রশংসা কুড়াচ্ছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।