দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিতকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আমির হামজা, কুষ্টিয়া-৩ আসন-এর নবনির্বাচিত সংসদ সদস্য। কুষ্টিয়া পৌরসভার প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন এবং পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।
সভায় পৌর এলাকার নাগরিক সেবা আরও কার্যকর ও জনবান্ধব করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ময়লা-আবর্জনা অপসারণ, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ফুটপাত দখলমুক্তকরণ এবং যানজট নিরসনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন বক্তারা।
পৌরবাসীর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে একাধিক নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করে নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা।
মতবিনিময় সভায় কুষ্টিয়া পৌরসভার কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.