Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

মেধার স্বীকৃতি: ট্যালেন্টপুলে বৃত্তি পেল ইরতিজা বাশার ইয়াদ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়-এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইরতিজা বাশার ইয়াদ চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। তার এ সাফল্যে বিদ্যালয়, পরিবার ও এলাকাজুড়ে আনন্দের আবহ বিরাজ করছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে ইয়াদ এ অর্জন নিশ্চিত করেছে। মেধাবী এই শিক্ষার্থীর স্বপ্ন ভবিষ্যতে দেশের শীর্ষ বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ অধ্যয়ন করে একজন দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে ওঠা।

ইরতিজা বাশার ইয়াদ একজন শিক্ষক দম্পতির একমাত্র সন্তান। তার পিতা আবুল বাশার ইমরান একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত এবং মাতা ইয়াসমিন রুবি বাবুগঞ্জের আরজি কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর সহকারী শিক্ষিকা।

ছেলের সাফল্যে অনুভূতি প্রকাশ করে আবুল বাশার ইমরান বলেন, “ইয়াদের এই অর্জন আমাদের জন্য গর্বের। সে ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। আল্লাহ চাইলে তার স্বপ্ন পূরণ হবে। আমরা তাকে বুয়েটের একজন দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে তুলতে চাই। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও জানান, ছেলের মেধা ও আগ্রহকে যথাযথভাবে বিকশিত করে দেশ ও জাতির জন্য একজন যোগ্য প্রকৌশলী হিসেবে গড়ে তোলাই তাদের একমাত্র লক্ষ্য।

উল্লেখ্য, চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বাবুগঞ্জ সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয় থেকেও আরও পাঁচজন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে, যা বাবুগঞ্জের শিক্ষা অঙ্গনের জন্য ইতিবাচক ও আশাব্যঞ্জক বার্তা বহন করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।