Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

মনোহরদীতে অনুমোদনহীন কীট ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ, জরিমানা ১ লাখ

নরসিংদী প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

মনোহরদী উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন কীট ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মনোহরদী সেন্ট্রাল হাসপাতালে অনুমোদনহীন কীট ব্যবহার করার অভিযোগে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ৭০,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় হাসপাতাল থেকে অনুমোদনহীন কীট জব্দ করা হয়েছে।

অপরদিকে, জনকল্যাণ মেডিকেল হল-এ মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির দায়ে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় সেখান থেকে মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া। প্রসিকিউটর হিসেবে ছিলেন ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।