Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে র‍্যাব-১১ ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

নরসিংদী প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী সদরতে ভেজাল ও নকল খাদ্যপণ্য উৎপাদনের দায়ে তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী বড়বাজার ও হাজীপুর এলাকায় পরিচালিত যৌথ অভিযানে নকল এনার্জি ড্রিংকস উৎপাদন, বিষাক্ত কেমিক্যাল ব্যবহার এবং পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না দেওয়ার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে তল্লাশি চালানো হয় বড়বাজারের হাজী বেকারি, হাজিপুরের মিতালি বেকারি এবং নুপুর ফুড অ্যান্ড প্রোডাক্টে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠানগুলোতে নকল এনার্জি ড্রিংকস তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া গেছে।

অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার, র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদীর সহকারী পরিচালক মাহমুদুর রহমান।

অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।