Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে রাজনৈতিক সৌহার্দ্যবর্ধক কর্মশালা ও ইফতার অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ)-এর আয়োজনে “সৌহার্দ্য সংলাপ” শীর্ষক কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটায় শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় জেলা পর্যায়ে রাজনৈতিক সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারের জন্য ক্ষমতাসীন ও বিরোধী দলের দায়িত্ব, কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার করণীয় বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা সংযত বক্তব্য, সহনশীল আচরণ, সহিংসতা পরিহার এবং নিয়মিত সংলাপ চালুর ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াত আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, এনসিপির আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, সিপিবি সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।