সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর একাংশ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সেলিম রেজা বুধবার (২৫ ফেব্রুয়ারি) যোহর নামাজ শেষে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত পীরে কামেল আলহাজ্ব মাওলানা হযরত বাহাউদ্দিন (রঃ)-এর মাজার জিয়ারত করেন। তিনি মাজারে ফাতেহা ও দরুদ শরীফ পাঠ করে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন।
পরে জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী-র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম রেজা বলেন, “আমার নির্বাচনী প্রচারণা এই মাজার জিয়ারতের মাধ্যমেই শুরু করেছিলাম। আল্লাহ তায়ালার রহমত ও আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। এলাকার উন্নয়নের প্রথম কাজ হিসেবে এই মাজারের সংস্কার কার্যক্রম শুরু করতে চাই।”
তিনি নদীভাঙন রোধ, রাস্তাঘাট ও ব্রিজ-কালভার্ট নির্মাণ, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন এবং বেকার সমস্যার সমাধানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, “আমার নির্বাচনী এলাকায় কেউ এসব কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না; প্রয়োজনে দল থেকেও বহিষ্কার করা হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান, ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.