Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

নবনির্বাচিত তিন সংসদ সদস্য একযোগে এলজিইডি পরিদর্শন, উন্নয়ন ও স্বচ্ছতায় জোর

গোপালগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা একযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় পরিদর্শন করেছেন। আজ বুধবার সেখানে গেলে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করেন।

পরিদর্শনের পর এলজিইডি সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় গোপালগঞ্জ-১ আসনের এমপি মোঃ সেলিমুজ্জামান মোল্লা বলেন, “আমরা জনগণের রায়ের প্রতি দায়বদ্ধ। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে চলমান প্রকল্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

গোপালগঞ্জ-২ আসনের এমপি ডাঃ কে.এম বাবর বলেন, “উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। প্রতিটি প্রকল্পের কাজ টেকসই ও দীর্ঘমেয়াদী হতে হবে।”

গোপালগঞ্জ-৩ আসনের এমপি এস.এম জিলানী জানান, “উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি সহ্য করা হবে না। প্রতিটি প্রকল্পের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক ও জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক মোঃ আমিনুর রহমান। এলজিইডি ও উপজেলা প্রকৌশলীবৃন্দও সভায় অংশগ্রহণ করেন।

জেলা পর্যায়ে তিনজন সংসদ সদস্যের একযোগে এই পরিদর্শন ও দিকনির্দেশনাকে গোপালগঞ্জের অবকাঠামো উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।