Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

কয়রা প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল 

কয়রা(খুলনা) প্রতিনিধি 
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

কয়রা(খুলনা)প্রতিনিধি

কয়রার কর্মরত সাংবাদিকদের সংগঠন কয়রা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, আইনজীবী, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) কয়রা প্রেসক্লাবের ছাদের উপরে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ।

 

প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ ইমতিয়াজ উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, খুলনা ৬( কয়রা পাইকগাছা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রেজাউল করিম, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, কয়রা সদর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন, কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ডালটন সানা,ডা: আবীর সরকার ,ডা: তন্ময় মন্ডল ,ডা: মোহসিনা,সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা জামায়েত ইসলামের আমির মাওলানা মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, এ্যাডঃ আনিসুর রহমান উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম, যুগ্ন আহবায়ক আসাদুল ইসলাম, কৃষকদলের আহবায়ক এস এম গোলাম রসুল, ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।