Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে টিসিবি পণ্য পাচারকালে জনতার হাতে ভ্যানসহ চালক আটক

জয়পুরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই পৌরশহরে ডিলার পয়েন্ট থেকে কমপক্ষে ১৫ কিলোমিটার দূরে মোসলেমগঞ্জ বাজারে টিসিবি’র পণ্য পাচারকালে ভ্যান চালকসহ ১২ বস্তা পণ্য আটক করেছে উত্তেজিত জনতা। এই ঘটনা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইফতারের সময় মোসলেমগঞ্জ বাজারে ঘটে।

আটক ভ্যান চালকের নাম রতন মিয়া (৪৫)। তিনি জানান, কালাইয়ের ডিলার মতিন সরকারের ঘর থেকে মাল সংগ্রহ করে তিনি বেলাল উদ্দিনের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। উত্তেজিত জনতা পণ্য ও ভ্যান আটক করলে ডিলার মাল গ্রহণ করতে গিয়ে জনতার সঙ্গে ধাক্কাধাক্কি ঘটায়। পরে স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া ঘটনাস্থলে গিয়ে মালামাল ও চালককে আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) অবহিত করেন।

স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া বলেন, “জনতা যখন পাচার হওয়া টিসিবি পণ্য আটক করেছে, তখন ডিলার জনতার সঙ্গে খুব খারাপ আচরণ করেছে। এমন আচরণ সঠিক নয় এবং এর জন্য ব্যবস্থা নেওয়া উচিত।”

ডিলার মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার ঘটনার বিষয়ে বলেন, “এই পণ্য আমার, এগুলো কোথায় যাবে তা আমি জানি, আপনাদের যা করার তা করতে পারেন।”

কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা জানান, বিষয়টি জানানো হয়েছে ইউনিয়ন পরিষদের সচিবকে। জনতার হাতে টিসিবি পণ্য আটক হওয়ার কারণে ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।