Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে শিশু শ্রমিক হত্যা: প্রধান অভিযুক্ত হাকিম মাগুরা থেকে গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে জুট মিলের এক শিশু শ্রমিকের পায়ুপথে কম্প্রেসার মেশিনের বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিম (২২)কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

মামলা ও র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯:৩০ মিনিটে বোয়ালমারীর সাতৈর ইউনিয়নে অবস্থিত আকিজ-বশির জনতা জুট মিল-এ নৃশংস ঘটনা ঘটে। ভিকটিম ১২ বছর বয়সী শিশু শ্রমিক মোঃ সজিব ওরফে শরীফ কাজ শেষে কম্প্রেসার মেশিনের পাইপ দিয়ে ধুলোবালি পরিষ্কার করছিল। অভিযুক্ত হাকিম ও তার সহযোগী সজিবের পায়ুপথে উচ্চচাপের বাতাস প্রবেশ করালে শিশুটির পেট ফুলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

আহত শিশুকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৫ ফেব্রুয়ারি ভোরে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, উচ্চচাপের বাতাসের কারণে শিশুর অন্ত্রের একাধিক স্থান ছিদ্র হয়ে গিয়েছিল, যা অস্ত্রোপচারের পরও সারানো সম্ভব হয়নি।

র‌্যাব-১০ এর স্কোয়াড্রন লিডার ও কোম্পানী কমান্ডার তারিকুল ইসলাম জানান, মামলার প্রধান আসামি রিহাত শেখকে মাগুরা থেকে গ্রেফতার করা হয়েছে এবং আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, “এ ধরনের নৃশংস ও অমানবিক অপরাধের বিরুদ্ধে র‌্যাব জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।