এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা মির্জাপুর বালুর গাঁদা মোড় এলাকায় গরুবোঝাই আলমসাধু দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ভাটা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন আলমসাধু চালক ইশার আলী (৬৫)। আহতদের মধ্যে মো. আমিনুল ইসলাম, মোহাম্মদ মামুন হোসেন ও মোতালেব হোসেনের নাম জানা গেছে। গুরুতর আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাত দুই আহতের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে খর্নিয়ার উদ্দেশ্যে যাওয়া তিনটি গরুবোঝাই আলমসাধুর একটি গাড়ির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন।
এদিকে, প্রথম দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর একই স্থানে আরেকটি গরুবোঝাই আলমসাধুর এক্সেল ভেঙে আরও একটি দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাটকেলঘাটা থানা পুলিশ ও খর্নিয়া হাইওয়ে থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.