Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

নতুন বিমানবন্দর হলে ময়মনসিংহ বিভাগে হবে—জামালপুরে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

জামালপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

 

জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, নতুন কোনো বিমানবন্দর স্থাপনের পরিকল্পনা নেওয়া হলে তা ময়মনসিংহ বিভাগে করা হবে। তবে তার আগে বন্ধ থাকা বিমানবন্দরগুলো চালুর ওপর গুরুত্ব দেওয়া হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বেশ কয়েকটি বিমানবন্দর বিভিন্ন কারণে বন্ধ রয়েছে। বিশেষ করে ঠাকুরগাঁও, নীলফামারী ও বগুড়ার বিমানবন্দর একসময় চালু ছিল, কিন্তু সেগুলো বর্তমানে বন্ধ। এসব বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। এরপর নতুন কোনো বিভাগে বিমানবন্দর স্থাপনের সিদ্ধান্ত এলে তা ময়মনসিংহ বিভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজেও হজের টিকিটের দাম কমানোর বিষয়ে নির্দেশনা দিয়েছেন। অতীতে বিমান সংস্থাটি লোকসানে ছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বিমানকে লাভজনক করা সম্ভব এবং টিকিটের দামও কমানো যাবে। ইতোমধ্যে হিসাব-নিকাশ করে দেখা হয়েছে, সাধারণ মানুষের নাগালের মধ্যে টিকিটের মূল্য নির্ধারণ করা সম্ভব।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা সাদাকে সাদা ও কালোকে কালো বলবেন, তাতে আপত্তি নেই। তবে হলুদ সাংবাদিকতা যেন না হয়। মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে।” তিনি সবাইকে একসঙ্গে দেশ গড়ার আহ্বান জানান এবং বলেন, বিভিন্ন খাতে দুর্নীতির প্রভাব কাটিয়ে উঠতে সময় ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে সভায় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, শুভ্র মেহেদী ও খন্দকার রাজু আহমেদ ফুয়াদ বক্তব্য রাখেন।

এ সময় পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।