Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর

গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি লাইনের পাশে একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগেছে। তবে দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো গেছে।

মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ হিরণ মিয়া জানান, শুক্রবার সকালে আগুন লাগার সংবাদ পেয়ে তারা দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, টাঙ্গাইল থেকে ঢাকাগামী আলোকিত মধুপুর পরিবহনের একটি বাস থেকে লেলিহান শিখা ও ঘন ধোঁয়া বের হতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে গাজীপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে পড়ে এবং সড়কের সঙ্গে ঘর্ষণের কারণে আগুনের সূত্রপাত হয়।

প্রাথমিক তদন্তে ধরা পড়েছে, ঘর্ষণজনিত আগুনই মূল কারণ হতে পারে। ঘটনায় কোনো হতাহত না হলেও বাস ও মোটরসাইকেলের অংশবিশেষ পুড়ে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে প্রায় ২০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

এলাকাবাসী জানান, ব্যস্ত সড়কে এ ধরনের দুর্ঘটনায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বড় বিপর্যয় ঘটতে পারত।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।