শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
চিতলমারীতে অবৈধভাবে সরকারি খালের মাটি কাটার অপরাধে হায়াতুনবী সরদার (৩০) এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কলতলা ইউনিয়নের দক্ষিণ শৈলাদাহ বাংলা বাজার এলাকায় নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র এই অভিযান পরিচালনা করেন।
হায়াতুনবী সরদার উপজেলার কলতলা ইউনিয়নের দক্ষিণ শৈলাদাহ গ্রামের সাহেব আলী সরদারের ছেলে।
চিতলমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মিঠুন মৈত্র বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে সরকারি খালের মাটি কাটার সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

