Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের গাছ বেচাকেনায় অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ১ নং তেনাপচা আশ্রয় কেন্দ্রের কয়েকটি গাছ বেচাকেনার ঘটনায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইসমাইল হোসেন মোল্লা।

শুক্রবার সকাল ১১টায় আশ্রয় কেন্দ্রের মাঠে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গাছের ক্রেতা-বিক্রেতাসহ আশ্রয় কেন্দ্রের বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ইসমাইল মোল্লা জানান, তার বড় ভাই নজরুল মোল্লা আশ্রয় কেন্দ্রের তিনজন বাসিন্দার কাছ থেকে কয়েক বছর আগে কয়েকটি মেহগনি গাছ ক্রয় করেছেন এবং নায্য দাম পরিশোধ করেছেন। গাছ কাটার সময় তার রাজনৈতিক প্রতিপক্ষরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তিনি জানান, “আমি ব্যক্তিগতভাবে গাছের বেচাকেনায় কোনোভাবে জড়িত নই। অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

নজরুল মোল্লা জানান, ১৮-২০ বছর আগে তিনি আশ্রয় কেন্দ্রের তিনজনের কাছ থেকে ৮টি মেহগনি গাছ ক্রয় করেন। পরবর্তীতে গাছ বড় হলে বিক্রেতাদের নায্য মূল্য প্রদান করেছেন। “কাউকে ঠকানো হয়নি এবং কোন অভিযোগও নেই,” তিনি জানান।

সম্মেলনে উপস্থিত গাছ বিক্রেতা আছমা বেগম, শহীদ মোল্লা ও খায়রুল খাঁ সাংবাদিকদের জানান, তারা হতদরিদ্র। তারা ১৮-২০ বছর আগে বাজারদরের ভিত্তিতে গাছ বিক্রি করেছিলেন। পরে পরিবারের প্রয়োজন অনুযায়ী নজরুল মোল্লার নিকট থেকে বাড়তি মূল্য পেয়েছেন। তারা জানান, ইসমাইল ও নজরুলকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।