Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

চৌহালীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সিরাজগঞ্জ-৫ আসনের এমপি মোঃ আমিরুল ইসলাম খান আলীম

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম খান আলীম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, সহ সভাপতি আনোয়ার হোসেন ভিপি, যুগ্ম সম্পাদক মোঃ শামীম মাহমুদ ও অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলীম নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাস্তা, ঘাট ও ব্রিজসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “দলের নামে কেউ চাঁদাবাজি বা দখল-বাজি করলে তাকে আইনের আওতায় আনা হবে।”

এছাড়াও তিনি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের জানান, বাল্বকহেডের প্রভাবে চৌহালীর যমুনায় ভাঙন শুরু হয়েছে। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত এমপি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।