জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে সোহান নামের এক কৃষকের ঘরবাড়ি পুড়ে ছারখার হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন তার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান জানান, রামভদ্রপুর গ্রামের রফিকুলের ছেলে সোহান জুমার নামাজ পড়তে মসজিদে গেলে বাড়িতে নারী সদস্যরা কাজ করছিলেন। এ সময় হঠাৎ শোবার ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পরে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের টিন, আসবাবপত্র, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। আগুন পাশের বিশু নামের আরেক ব্যক্তির বাড়িতেও ছড়িয়ে পড়ে আংশিক ক্ষতি করে।
পাঁচবিবি ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহীন আলী জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হলেও প্রায় ৩ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.