দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে এসিআই মটরস (YAMAHA) এর উদ্যোগে এবং মা মটরস শোরুমের তত্ত্বাবধানে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে তাহেরপুর পৌরসভার অডিটরিয়াম কক্ষে এই আয়োজন সম্পন্ন হয়।
মাহফিলে মা মটরসের প্রোপাইটার বেলাল হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র টেরিটোরি অফিসার শিহাব হোসেন দীপ্ত, টেরিটোরি সার্ভিস অ্যাসিস্ট্যান্ট রুবেল হোসেন এবং মা মটরসের ম্যানেজার আজিজল হক।
এছাড়াও এআরসি সদস্য রনি আহম্মেদ, ফায়সাল মাহমুদ আকাশ, উৎসব সরকার, গোলাম মাহামুদ, আসিফ ফোরায়েজী, বুলবুল হোসেনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মাহফিলে অংশ নেন।
মাহফিলের সময় দেশের সুখ, শান্তি ও ব্যবসায়িক উন্নতি কামনা করে বিশেষ দোয়া করা হয়। আয়োজনটি অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য ও সমৃদ্ধির বার্তা ছড়িয়ে দেয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.