ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাব। এই উপলক্ষে স্থানীয় সাংবাদিক সমাজ ও সুধীজনদের উপস্থিতিতে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়, যা প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক মোঃ মিজানুর রহমান মুবিন এবং সঞ্চালনা করেন দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ঝালকাঠি বার্তা-এর সম্পাদক মো. মাহবুবুল আলম, দৈনিক গাউছিয়া-এর সম্পাদক অলোক সাহা, দৈনিক জনগণ-এর সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা।
স্বাগত বক্তব্যে অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এই সংগঠনের যাত্রা শুরু হলো।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি ও সহকারী অধ্যাপক মেজবাহ উদ্দিন খান রতন, নিউজ দিগন্ত-এর একেএম মঞ্জুরুল হক, দৈনিক সারাবাংলা-এর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত, বরিশাল ক্রাইম সারদার সাফায়েত হোসেন, দৈনিক জনবাণী-এর জেলা প্রতিনিধি বাবুল মিনা, দৈনিক শাহানামা-এর জেলা প্রতিনিধি এইচ এম সিজারসহ আরও অনেকে। বক্তারা সাংবাদিকদের ন্যায়নিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে ক্লাবটিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সদস্যরা সাংবাদিকতার নীতি-নৈতিকতা সমুন্নত রেখে সমাজের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের সার্বিক কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিত অতিথিদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় গণমাধ্যম অঙ্গনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারের মাধ্যমে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের এই পথচলা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.