আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপি সদস্য এসএম হেদায়েতুল ইসলাম সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য ও খুলনা বিভাগীয় জিআই ফাউন্ডেশনের সমন্বয়ক ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন (মুকুল) এবং আশাশুনি উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, বিএনপি নেতা আব্দুল আলীমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মশিউল হুদা (তুহিন)।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন আশাশুনি থানা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ বাকী বিল্লাহ। অনুষ্ঠানে নেতারা দেশের শান্তি, অগ্রগতি ও দলের সুসংহত উন্নতির জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে আশাবাদ প্রকাশ করেন।

