ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-কে স্মরণ করে মিলাদ, দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পৌরসভার ৯নং ওয়ার্ডের হালিম ডাক্তার পুলের গোড়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর উদ্যোগে ক্লাব ও জামে মসজিদ প্রাঙ্গনে এসব কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মো. শেখ ফরিদ সভাপতিত্ব করেন এবং পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন সঞ্চালনা করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর এবং পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনা করে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন প্রিন্সিপাল মাও. মোশাররফ হোসেন।
কর্মসূচিতে ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, নিজাম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক সম্পাদক জুলহাস হোসেন রাসেল, রহমত উল্লাহ আজাদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুর আলম জিকু, পৌর ছাত্রদলের সদস্য সচিব রহমত উল্যাহ শাহীন, যুবদল নেতা এনামুল হক, বিএনপি নেতা মিজানুর রহমান সাগর, পৌর মৎস্যজীবী দলের আহবায়ক আবুল কালাম, সহ-সভাপতি এমরান হোসেন, আবু সুফিয়ান, সমবায় দলের আহবায়ক সোহেল এবং উপজেলা সাইবার ইউজার দলের আহবায়ক মানিক মেম্বারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও রোজাদার মুসল্লি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে শেষ হয়, এবং ইফতার মাহফিলের মাধ্যমে আয়োজনটি সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.