মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া-এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম মোহাম্মদ মুছার জৈষ্ঠ পুত্র ও উপজেলা বিএনপির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান শাহীন।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর উকিলবারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব গাজী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি নেতা শামসুর রহমান রনি, ফিরোজ বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল গাজী, সদস্য সচিব মাসুদ গাজী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইউনুছ আলী জুয়েল, সাবেক আহ্বায়ক মঈনুল ইসলাম মঈন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামশেদ আলী, নেতা তুহিন আহমেদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিন্টু হোসেন সাদ্দাম, সদস্য সচিব হাসানুর, যুগ্ম আহ্বায়ক এস.এম রাকিব হুসাইন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল আহমেদ ও যুবদল নেতা ডাঃ মিশুকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রউফ। ইফতার মাহফিলের শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।
মাহফিলে অংশগ্রহণকারীরা দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.