Nabadhara
ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে নারী মেম্বার ও তার স্বামীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

ফরিদপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যালেন ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য তছিরন বেগম ও তার স্বামী সাবেক ইউপি সদস্য আবুবকর ফকিরের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত স্বামী-স্ত্রী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার লোকমান খা, বিল্লাল খা, সজিব খা, আকমল খা, রফিক শেখ ও নইমদ্দিনসহ তাদের সহযোগীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে তছিরন বেগম ও আবুবকর ফকিরকে গুরুতর আহত করে।

আহত আবুবকর ফকিরের ভাই মোকলেছ ফকির, ছোট ভাই সাঈদ ফকির এবং নারী মেম্বার তছিরন বেগম জানান, গত বৃহস্পতিবার নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ওই চর এলাকায় গিয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় লোকমান খা ও তার সহযোগীরা কম্বল বিতরণের স্লিপ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে দুই দফায় হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

পরে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় নারী সদস্য তছিরন বেগম হামলাকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।