Nabadhara
ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

বকেয়া না দিয়েই কারখানা বন্ধ টঙ্গীতে শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

গাজিপুর প্রতিনিধি 
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

গাজিপুর প্রতিনিধি 

তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শ্রমিকরা। শনিবার দুপুরে টঙ্গী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

টঙ্গী পশ্চিম থানার কাঠালদিয়া এলাকায় অবস্থিত আলট্রা ওয়াশিং অ্যান্ড ডায়িং লিমিটেড কারখানার প্রায় দেড় শতাধিক শ্রমিক মানববন্ধনে অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, কোনো প্রকার পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই তিন মাসের বেতন বকেয়া রেখে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন।

কারখানার শ্রমিক জাকির হোসেন বলেন, কর্তৃপক্ষ বারবার সময় নিয়ে আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো বেতন পরিশোধ করেনি। এমনকি কারখানা কবে চালু হবে সে বিষয়েও কর্তৃপক্ষ কোনো স্পষ্ট বক্তব্য দিচ্ছে না।

শ্রমিকরা জানান, বকেয়া বেতন না পাওয়ায় অনেক শ্রমিকের পরিবারে চরম সংকট দেখা দিয়েছে। অনেকের ঘরে চুলা জ্বলছে না, শিশুদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং ঘরভাড়া ও নিত্যপ্রয়োজনীয় খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। দেড় শতাধিক শ্রমিক ও তাদের পরিবার অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

মানববন্ধন শেষে শ্রমিকরা কারখানার গেটে গিয়ে বিক্ষোভ করেন এবং দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিনিধির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।